Thursday, June 12, 2008

কিছু দৈহিক, মানসিক ভূত তাড়া করে ফেরে
সম্রাট বাবর অথবা আমার সাম্রাজ্য থেকে
পুরানো কবরের আতর হাতে ,
এইসব সুখী ভূতেরা আমাকে একটি মৌলিক প্রশ্ন করে
আমি কি তাদের দেখে খুশি ?
বলতে ইচ্ছে করে , না , তাদের মুখে আমি আর চুমো দেব না ,
তবুও আমার পুরানো কবরের আতর এখনো তাদের হাতে।